কেউ শখ করে পাখি পোষে ।
কেউ- বা কুকুর ।
আর আমি এক- পা এগিয়ে গিয়ে ;
একজন কবিকে স্বগৃহে শখ করে পালন
করেছি ।
পাখা নেই,
তবু সে উড়াল দেবে
কেশরের কিচ্ছু নেই ;
তবু সে ঘাড়ের
রোঁয়া ফুলিয়ে দাঁড়াবে ।
খেতে দিই ,
বুকের বল্কলে ঢেকে বলি ;
ঘুম যাও ।
কবি কি ঘুমায়?
বিড়াল-নরম হাত থেকে বের হয়
তার ধারালো নখর ;
আঁচড়ে কামড়ে আমাকেই আহত করে !
বাদুড়ের মতো ঝুলে থাকে ;
আমারই পাঁজরায় ।
কবি কি ঘুমায়?
তারচে’ কুকুর পোষা ভাল !
ধূর্ত যে শেয়াল, সে-ও পোষ মানে !
দুধকলা দিয়ে আদরে-আহ্লাদে এক
কবিকে পুষেছি এতকাল ;
আমাকে ছোবল মেরে দ্যাখো সেই
কবি আজ কীভাবে পালায়।"
কেউ- বা কুকুর ।
আর আমি এক- পা এগিয়ে গিয়ে ;
একজন কবিকে স্বগৃহে শখ করে পালন
করেছি ।
পাখা নেই,
তবু সে উড়াল দেবে
কেশরের কিচ্ছু নেই ;
তবু সে ঘাড়ের
রোঁয়া ফুলিয়ে দাঁড়াবে ।
খেতে দিই ,
বুকের বল্কলে ঢেকে বলি ;
ঘুম যাও ।
কবি কি ঘুমায়?
বিড়াল-নরম হাত থেকে বের হয়
তার ধারালো নখর ;
আঁচড়ে কামড়ে আমাকেই আহত করে !
বাদুড়ের মতো ঝুলে থাকে ;
আমারই পাঁজরায় ।
কবি কি ঘুমায়?
তারচে’ কুকুর পোষা ভাল !
ধূর্ত যে শেয়াল, সে-ও পোষ মানে !
দুধকলা দিয়ে আদরে-আহ্লাদে এক
কবিকে পুষেছি এতকাল ;
আমাকে ছোবল মেরে দ্যাখো সেই
কবি আজ কীভাবে পালায়।"

0 Comments