দীর্ঘস্থায়ী দাম্পত্য সুখের গোপন রহস্য

— বিজ্ঞান, ইসলাম ও অভিজ্ঞতার আলোকে

দাম্পত্য জীবনে স্বামী–স্ত্রীর মিলন শুধু শারীরিক নয়, এটি মানসিক ও আধ্যাত্মিক আনন্দেরও উৎস। ইসলামে বৈবাহিক সম্পর্ককে জান্নাতের সুখের সাথে তুলনা করা হয়েছে। আধুনিক বিজ্ঞানও বলছে, দীর্ঘ সময়ের যৌন মিলন উভয়ের জন্য শারীরিক ও মানসিক তৃপ্তি বাড়ায়। তবে অনেক সময় দ্রুত বীর্যপাতের কারণে এই আনন্দ ভঙ্গ হয়। সঠিক কৌশল ও অভ্যাসের মাধ্যমে পুরুষরা মিলনের সময় বৃদ্ধি করতে পারেন।

পুরুষত্বের আসল যোগ্যতা

যৌন মিলনে বেশি সময় ধরে থাকতে পারা সবসময়ই পুরুষত্বের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত। বয়সের সাথে সাথে পুরুষের অভিজ্ঞতা ও দক্ষতা বাড়লেও ২৫ বছরের নিচের পুরুষরা সাধারণত বেশি সময় ধরে মিলনে সক্ষম হয় না, যদিও তারা দ্রুত আবার উত্তেজিত হতে পারে। বয়স বাড়ার সাথে সাথে সময় বাড়লেও পুনরায় উত্তেজিত হতে কিছুটা বেশি সময় লাগে।

পরিচিত সঙ্গীর সঙ্গে মিলনের সুবিধা

একই সঙ্গীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে শারীরিক মিলন সহজতর হয়। কারণ উভয়ে একে অপরের শরীর, পছন্দ–অপছন্দ, প্রিয় আসনভঙ্গি ও আনন্দ দেওয়ার কৌশল সম্পর্কে ভালোভাবে জেনে যায়। ফলে স্বাভাবিকভাবেই মিলনের সময় বাড়ে এবং সন্তুষ্টি বৃদ্ধি পায়।


দীর্ঘস্থায়ী মিলনের ৩ কার্যকর পদ্ধতি

১. চেপে ধরা বা স্কুইজ টেকনিক

মাস্টার এবং জনসন নামের দুই গবেষক উদ্ভাবন করেছেন এই পদ্ধতি। যখন মনে হবে বীর্যপাত আসন্ন, তখন লিঙ্গের গোড়ায় অণ্ডকোষের কাছাকাছি অংশে মূত্রনালীর ওপর কয়েক সেকেন্ড চাপ দিন। এরপর ৩০–৪৫ সেকেন্ড বিরতি নিয়ে কার্যক্রম চালু করুন। প্রথমদিকে কিছুটা দৃঢ়তা কমলেও পুনরায় মিলন শুরু করলে স্বাভাবিক হয়ে যাবে। এই কৌশল অভ্যাসের মাধ্যমে বেশি কার্যকর হয়।

২. সংকোচন বা টেনসিং টেকনিক

এটি অনেকটা প্রস্রাব থামানোর সময় যে পেশীগুলো ব্যবহার করা হয়, সেই কৌশলের মতো। বীর্যপাতের অনুভূতি হলে মিলন থামিয়ে অণ্ডকোষ ও পায়ুপথের মধ্যবর্তী পেশীগুলো কয়েক সেকেন্ডের জন্য শক্ত করে সংকুচিত করুন, তারপর ছেড়ে দিন। কয়েকবার পুনরাবৃত্তির মাধ্যমে চাপ কমিয়ে পুনরায় মিলন চালিয়ে যান।

৩. বিরাম বা পজ-অ্যান্ড-প্লে

সবচেয়ে প্রচলিত কৌশল। বীর্যপাতের ঠিক আগে কার্যক্রম বন্ধ করে কিছুক্ষণের জন্য বিরতি নিন। চাইলে লিঙ্গ বাহিরে এনে বিরতিও দিতে পারেন। এসময় অন্য চিন্তায় মনোযোগ দিন, যাতে উত্তেজনা কমে যায়। চাপ কমে গেলে আবার মিলন শুরু করুন। অভ্যাসের মাধ্যমে এই পদ্ধতি বেশ কার্যকর হয়।


পরিশিষ্ট

এই সব কৌশল মূলত সঙ্গীর তৃপ্তি বৃদ্ধির জন্য। অনেক পুরুষ মনে করেন স্ত্রী এসব কৌশল জানলে নেতিবাচক ভাববেন—এটি ভুল ধারণা। বরং স্ত্রীকে এসব বিষয়ে অবগত করলে তিনি সহযোগিতা করবেন, কারণ বেশি সময় মানে উভয়ের জন্য বেশি আনন্দ। একইভাবে স্ত্রীরও উচিত স্বামীর প্রতি যত্নবান হওয়া এবং যৌথভাবে সুখী দাম্পত্য জীবন গড়ে তোলা।